লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সভা শনিবার (২ আগস্ট) বিকেলে বটতলী মোটর স্টেশনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠন সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী।
সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক কায়ছার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, অর্থ সম্পাদক মুজাহিদ হোসাইন সাগর, প্রচার-প্রকাশনা সম্পাদক এমএইচ রাব্বি, দপ্তর সম্পাদক মোকতার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম রিফাত, সংগঠনের সদস্য যথাক্রমে এমএম আহমদ মনির, অধ্যাপক আবদুল খালেক, রায়হান সিকদার, সাত্তার সিকদার, দেলোয়ার হোসেন রশিদি, আবুল কালাম আজাদ, আবদুল ওয়াহাব, মোছাদ্দেক হোসেন, যায়েদ, নাহিয়ান চৌধুরী ও মো. ইউসুফ।
এসএস/আলোকিত চট্টগ্রাম


