লোহাগাড়া চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির হীরক জয়ন্তী উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তন হলে রোববার (১৯ জুন) এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আগামী ঈদ উল আজহার তৃতীয় দিনে এই হীরক জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে। উৎসব সুন্দর ও সফলভাবে করার লক্ষ্যেই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব সংগঠনের প্রধান সমন্বয়ক সমাজসেবক ইসমাঈল মানিক।
সংগঠনের সদস্য সচিব রোটারিয়ান সাইফুল হুদা সিদ্দীকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী কাজী আরিফুল ইসলাম।
বক্তব্য রাখেন ইউএসটিসির মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এজেএম সাদেক, কামরুল হুদা, ১৯৮৭ ব্যাচের ছাত্রী প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম, জেলা প্রশাসনের কর্মকর্তা পুতুল দত্ত ও মো. রফিকুল ইসলাম, ১৯৯৯ ব্যাচের ব্যাচ প্রতিনিধি নূর মো. ইয়াছিন কবির।
আরও পড়ুন: মিঠাছরা স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের প্রথম সভা
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হামিদা নুসরাত, শাহাদাৎ খান সিদ্দিকী, ইসহাক খান মুকুট, জাবেদ আব্বাস সিদ্দিকী, নাজিম উদ্দিন সিদ্দিকী, ১৯৯৭ ব্যাচের ইঞ্জিনিয়ার সমির উদ্দিন, সাংবাদিক সাইফুর রহমান, মোহাম্মদ আলী, সংগঠনের দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম, সাইদুল হাসান মাশুক, রাফে আল মাহমুদ, ইমতিয়াজ আহমেদ খান, ইয়াছির খান সিদ্দিকী, অ্যাডভোকেট আয়াত উল্লাহ ও অ্যাডভোকেট কুতুব উদ্দিন।
সভাপতির বক্তব্যে ইসমাঈল মানিক বলেন, আমরা একটি সুন্দর ও সফল হীরক জয়ন্তী উৎসব পালন করতে যাচ্ছি। ভরা বর্ষায়ও আজকের প্রস্তুতি সভায় উপস্থিতিই তা প্রমাণ করেছে।
সদস্য সচিব রোটারিয়ান সাইফুল হুদা সিদ্দিকী বলেন, আমাদের সমিতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ তহবিল গঠন। যার মাধ্যমে চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অসহায় এবং দারিদ্র ছাত্র-ছাত্রীর সাহায্য-সহযোগিতা ও সু চিকিৎসাসহ কল্যাণমূলক কাজ করা। একইসঙ্গে বিদ্যালয়কে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া।
আলোকিত চট্টগ্রাম


