প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। গণভোটও হবে একই দিনে। প্রধান উপদেষ্টার এ ঘোষণায় খুশি বিএনপি। স্বাগত জানিয়ে তাঁকে ধন্যবাদ দিয়েছে দলটি। তবে প্রধান উপদেষ্টার এই ঘোষণায় নাখোশ জামায়াতে ইসলামী। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।
লিখিত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা তাকে ধন্যবাদ জানায়।
অপরদিকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আটটি ইসলামি দলের নেতাদের সঙ্গে সাংবাদিক সম্মেলন করে বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে কতিপয় বিষয় আছে, যেটি আমরা বিবেচনায় নিতে পারি। আবার কতিপয় বিষয় আছে, যেটির কারণে কিছু যে ভালো দিক আছে সেটাও বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে। সুতরাং এক কথায় যদি আমরা এটাকে পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি, তাহলে সেই প্যাকেজটি খুব ফলপ্রসূ কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে এটা আমরা মনে করছি না। একই দিনে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তিনি।
আলোকিত চট্টগ্রাম

