কক্সবাজারের পেকুয়ায় আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন ওরফে মনু (৩৮) গ্রেপ্তার হয়েছেন। এরপর তাঁর দেওয়া তথ্যে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।
সোমবার (১২মে) রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে পরিত্যক্ত গোয়ালঘর থেকে একটি দেশি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
আরও পড়ুন : আওয়ামী লীগ নেতার গ্রেপ্তার নিয়ে দুই থানার ভিন্ন দাবি
গ্রেপ্তার মনির উদ্দিন ওরফে মনু একই এলাকার মৃত কবির আহমদের ছেলে ও শিলখালী ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।
বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন ওরফে মনুকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, মনুর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা হয়েছে। আজ (১৩ মে) দুপুরে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
এমকেডি/আরবি


