পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র নিয়ে বেচে নুরুউদ্দিন

রাউজানে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে পলাতক আসামি নুরুউদ্দিন (৪২)।

বুধবার (৭ আগস্ট) গভীর রাতে উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর সর্তা সোনালী তালুকদার বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে রাউজান থানা পুলিশ। এ সময় নুরুউদ্দিনের ঘর থেকে একটি দেশি এলজি ও একটি ধারালো ধামা উদ্বার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের নির্দেশনায় রাউজান থানার ওসি মনিরুল  ইসলাম ভুইয়া ও এস আই খোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালায়।

ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলেন, আটক নুরুউদ্দিন পাশের পার্বত্য জেলার সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে তা বিক্রি করতো। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm