পটিয়া ক্লাবের সাধারণ সভা ১৪ সেপ্টেম্বর

পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সভা আগামী ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় সংঠনের মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

শনিবার (২৪ আগস্ট) রাতে ক্লাবের সভাপতি (পদাধিকার বলে) পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঞা জনী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাধারণ সভার তারিখ ঠিক করা হয়।

আরও পড়ুন : পটিয়া প্রেস ক্লাবের সভা

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পটিয়া ক্লাবের সম্মানিত সকল আজীবন ও সাধারণ সদস্যবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৪ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৬টার সময় ক্লাবের এক সাধারণ সভা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভায় ক্লাবের সম্মানিত সকল আজীবন ও সাধারণ সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

সভার আলোচ্যসূচিতে হয়েছে বিগত সাধরণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, গঠনতন্ত্র মোতাবেক আহ্বায়ক কমিটি গঠনসহ বিবিধ আলাপ-আলোচনা।

কাউছার/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm