পটিয়ার ডাইনামিক ইলেভেন আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দ্যা শোডাউন কাপ অব ডায়নামিক ইলেভেন সিজন ২-এর পর্দা নেমেছে। রোববার (৯ নভেম্বর) রাতে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়।
স্থানীয় তরুণ প্রজন্মের ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে জমজমাট এক ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় পটিয়া পল্লী বিদুৎ টার্ফে।
টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয়। ফাইনালে মুখোমুখি হয় গোল্ডেন স্পার্টান্স ও আয়রন টাইটানস।
খেলার শুরু থেকেই মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, গ্যালারিতে দর্শকদের গর্জন— সবমিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দারুণ দলীয় সমন্বয় ও অসাধারণ খেলার প্রদর্শনী দেখিয়ে আয়রন টাইটানসকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় গোল্ডেন স্পার্টান্স।
ফাইনাল খেলায় অতিথি ছিলেন রিয়াজুল ইসলাম রাজু, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল দাশ এবং এসপি কোচিংয়ের শিক্ষক হৃদয় দে। পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
কেএ/আলোকিত চট্টগ্রাম
