নাসিরাবাদে ধরা খেল পটিয়ায় অপহরণ মামলার প্রধান আসামি আরিফ

পটিয়ার অপহরণ ও চাঁদাবাজি মামলায় পলাতক প্রধান আসামি মো. আরিফকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বুধবার (২৫ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে অপহরণ ও চাঁদাবাজিসহ একাধিক মামলার অভিযুক্ত প্রধান পলাতক আসামি আরিফকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেন তিনি। পরে তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন : লুটের টাকা—সোনাসহ যেভাবে ধরা খেল ডাকাত দম্পতি

গ্রেপ্তার আরিফ পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন এলাকার আহম্মেদ ছফার ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, পটিয়ার অপহরণ ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।

এদিক আজ (২৫ জুন) বিকেলে পটিয়া থানা পুলিশ আরিফকে অপহরণ ও চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠান। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম তাররাহুম আহমেদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm