মিরসরাইয়ে তেলের ভাউচার উল্টে এক যুবক রক্তাক্ত হয়েছেন। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
রোববার (২২ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায় ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।
আরও পড়ুন : রক্তাক্ত যুবক—পেট্রোল পাম্পে শ্যামলী বাস রেখে পালিয়ে গেল চালক
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই কামাল উদ্দিন বলেন, আজ বিকেলে মহাসড়কের ঢাকামুখী লেইনে তেলের একটি ভাউচার সামনে থাকা চলন্ত রোলারের পেছনে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় তেলের ভাউচারের ইঞ্জিন কেভিনে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় গাড়ির ভেতর থেকে অজ্ঞান অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়। আহত যুবক ভাউচারের চালক নাকি সহকারী তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ক্রেন না পাওয়ায় রাত ৮টা পর্যন্ত দুর্ঘটনাকবলিত তেলের ভাউচারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
এএ/আরবি


