রাউজানে তালিকাভুক্ত সন্ত্রাসী নুরুল আমিন প্রকাশ কালু (৪০) ধরা পড়েছে। তিনি অস্ত্র, ডাকাতি, খুনসহ ৬ মামলার পলাতক আসামি।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল নোয়াজিশপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, কালু তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, খুন, বিস্ফোরকসহ ৬টি মামলা রয়েছে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় কালুকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে ওসি বলেন, সন্ত্রাসী কালুকে আটকের পর আদালতে সোর্পদ করা হয়েছে। সন্ত্রাসী কালু রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোহর কাজীর বাড়ীর নুরুল হক প্রকাশ লেদার ছেলে।
এসএ/আলোকিত চট্টগ্রাম


