রাউজানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ শাহ আলম নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পলোয়ানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার শাহ আলমের কাছ থেকে চারটি এলজি, তিনটি কার্তুজ ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে সে বাড়ির পাশের পুকুরে একটি বিদেশি পিস্তল ফেলে দেয়। পরে তার স্বীকারোক্তি মতে, পুকুরে সেচ দিয়ে চুম্বকের সাহায্যে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং একটি রাইফেল উদ্ধার করা হয়।
যোগাযোগ করা হলে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, শাহ আলম একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৭-৮টি মামলা রয়েছে। এছাড়া দুটি হত্যা মামলারও সন্দেহভাজন আসামি সে। বিপুল পরিমাণ অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।
এসএ/আলোকিত চট্টগ্রাম
