চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজন গাড়িচালক।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় যুবক লাশ, স্ত্রী-সন্তানসহ রক্তাক্ত ৪
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী দোয়েল এক্সপ্রেস স্লিপার এসিবাস ( ঢাকা মেট্রো ব – ১২-১৯৮৮) গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট যাত্রী ছাউনি এলাকায় পৌঁছালে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী হানিফ পরিবহনের বাসের (-ঢাকা মেট্রো ব-১৪-২১৩১) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই গাড়ির চালকসহ ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. আবদুল মতিন বলেন, আজ ভোরের দিকে দোয়েল ও হানিফ দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালকসহ ৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত বাস দুটি হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


