দেয়াল চাপা পড়ে প্রাণ গেল তাঁতী দল নেতার

কক্সবাজারের পেকুয়ায় পুরাতন ভবনের দেয়াল চাপা পড়ে তাঁতী দল নেতা আমজাদ হোসেন (৪০) প্রাণ হারিয়েছেন।

রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজাখালী ইউপির টেকঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইউনিয়ন তাঁতী দলের আহ্বায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন একই এলাকার মৃত শফিউল আলমের ছেলে।

আমজাদের ভাই আজাদ জানান, আমজাদ হোসেন শ্রমিক ছিলেন। রোববার সকালে কালা মুন্সির বাড়ির পুরনো ভবন ভাঙার জন্য তিনি শ্রমিক হিসেবে কাজ করতে যান। বিকেল ৪টার দিকে কাজ করার একপর্যায়ে একটি দেয়াল ভেঙে তার উপর পড়ে। ওই সময় গুরুতর আহত আমজাদকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে রাজাখালী ইউনিয়ন তাঁতী দলের আহ্বায়ক শাহাদত হোসেন আরিয়ান আলোকিত চট্টগ্রামকে বলেন, আমজাদ একজন সৎ মানুষ ছিলেন। তিনি বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন। সদ্য গঠিত তাঁতী দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন আমজাদ।

বিডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm