দুর্নীতিমুক্ত দেশ বিনির্মাণে মেধাবীদের শপথ নিতে হবে : শওকত নুর

রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শওকত নুর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ গঠনে মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন করেছিলেন। ঘুষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে মেধাবী সংবর্ধিত শিক্ষার্থীদের শপথ নিতে হবে।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও এ প্লাস পাওয়া কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাঙ্গুনিয়া পৌরসভা জিয়া মঞ্চ শনিবার (৩০ আগস্ট) এ আয়োজন করে।

সংগঠনের আহ্বায়ক রফিকুল কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল। সদস্য সচিব মেহেদী হাসান টিপু ও উপজেলার সহপ্রচার সম্পাদক কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহসভাপতি শাহাদাত হোসেন পলাশ।

উদ্বোধক ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহসভাপতি ওয়াকিল আহমদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহসভাপতি গোলাম ফারুক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহআন্তর্জাতিক সম্পাদক আবদুল গফুর খান,  কেন্দ্রীয় সহমানবাধিকার সম্পাদক খোরশেদ আলম ফারুকী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এখতেয়ার হোসেন ও মসিউদ্দৌলা, জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী শরীফ, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহসাংগঠনিক অ্যাড. সরোয়ার হোসাইন লাভলু, চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চ আহ্বায়ক খোরশেদ আলম, দক্ষিণ জেলার আহ্বায়ক শাহ আলম, উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম, মহানগর সদস্য সচিব আমিন, দক্ষিণ জেলার সদস্য সচিব অ্যাড. ইস্কান্দার আলম চৌধুরী, উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক এজলাস, সহসাংগঠনিক এসকান্দর আলী তালুকদার, সহসভাপতি আবদুল কাদের, যুগ্ম সম্পাদক সাহেদ আকবর, উপজেলার সভাপতি আবদুল আলিম ও সাধারণ সম্পাদক আবদুস সালাম সবুজ।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জিয়া মঞ্চের সহসভাপতি এমএ মান্নান বাবুল ও বখতিয়ার, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, সিনিয়র যুগ্ম সম্পাদক ওসমান সিকদার, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, পৌর জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক দিদার আলম, আবু বকর, আয়ুব খান ও মুন্না।

প্রধান অতিথির বক্তব্যে জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও দেশে স্থায়ী সর্বজনীন শিক্ষাব্যবস্থা প্রবর্তন করা সম্ভব হয়নি। যার ফলে নীতি-নৈতিকতাবোধ সম্পন্ন দেশপ্রেমিক সুদক্ষ জনগোষ্ঠী তৈরিতে বিঘ্ন ঘটছে। বিগত আওয়ামী সরকারের দুঃশাসনের সময়কালে শিক্ষাব্যবস্থার ওপর চরম কুঠারাঘাত করে একটি প্রজন্মকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। এর থেকে উত্তরণে শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার করা সময়ের দাবি।

পরে রাঙ্গুনিয়ার ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm