তুহিনের খুনিদের শাস্তি—সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে বাঁশখালীতে।

শনিবার (৯ আগস্ট) উপজেলা পরিষদ গেইটে এ আয়োজন করে বাঁশখালী প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকরা। বেলা ১২ টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলে দুপুর ১টা পর্যন্ত।

এতে সাংবাদিক তুহিনের আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন মাওলানা আমান উল্লাহ। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সাংবাদিক তুহিনের খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি উজ্জ্বল বিশ্বাস। বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, দৈনিক আমার দেশ প্রতিনিধি মুহিবুল্লাহ ছানুবী, দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুল মতলব কালু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মো. শফি উল্লাহ, বিজয় টিভি প্রতিনিধি মো. জসিম উদ্দিন, দৈনিক আজাদী প্রতিনিধি মো. এরশাদ এবং শিক্ষক মো. নোমান।

ইউবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm