ডেঙ্গুতে ৬ মৃত্যুর দিনে, চট্টগ্রামে আক্রান্ত শতাধিক

ডেঙ্গুতে দেশজুড়ে একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৮ জন। এর মধ্যে শুধু চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক রোগী। মৃত্যু ও আক্রান্তের এ হিসাব মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (১৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, বরিশাল বিভাগে ৮৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩০ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৬ জন, খুলনা বিভাগে ৬৬ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৫৪ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৮৮ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ৩ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে একইদিনে দেশজুড়ে ৯৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৪ হাজার ৫৭০ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮৭ হাজার ৭১২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৪৯ জনের।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm