ডাম্পার ট্রাক পিষে মারল যুবককে, অজ্ঞাত লাশের পকেটে সাবান

বাঁশখালীতে পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় একজন ব্যাটারিচালিত রিকশাচালক নিহত হয়েছেন।

জানা যায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে খানখানাবাদ ইউনিয়নের রায়ছড়া গ্রামের চৌধুরী বাড়ি থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। আনুমানিক ২৪ থেকে ২৫ বছরের ওই যুবকের পরনে জিন্স প্যান্ট ছিল। প্যান্টের পকেটে একটি সাবান ছিল।

আরও পড়ুন : ট্রাকচাপায় লাশ বায়োফার্মার কর্মকর্তা—রক্তাক্ত ২

এদিকে একইদিন দুপুর ২টার দিকে প্রধান সড়কের নাপোড়া বাজারের অদূরে ডাম্পার ট্রাকচাপায় মো. আবু তাহের (৪২) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক নিহত হন। তিনি শেখেরখীল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শামসুল আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাটিভর্তি একপি বেপরোয়া গতির ডাম্পার ট্রাক ব্যাটারিচালিত রিকশাকে চাপা দিলে রিকশাচালক মো. আবু তাহের ঘটনাস্থলে প্রাণ হারান।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের পর ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। রিকশাচালকের লাশ স্বজনরা নিয়ে গেছে। দুটি ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm