কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অবৈধভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। এ সময় অবৈধভাবে রাস্তার ওপর গড়ে উঠা ৪০টি দোকান উচ্ছেদ করা হয়।
মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) এ অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প-২৬ এর নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ইনচার্জ (যুগ্ম সচিব) আবদুর হান্নান। এ সময় উপস্থিল ছিলেন টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. হাসান হাফিজুর রহমান।
ক্যাম্প ইনচার্জ আবদুর হান্নান বলেন, ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সভায় উঠে এসেছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। সভায় সিদ্ধান্ত হয় রাস্তার ওপর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে। এরই সূত্র ধরে এপিবিএনের সহায়তায় ক্যাম্পের বিভিন্ন ব্লকে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় রাস্তার ওপর গড়ে উঠা অবৈধ ৪০টি দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া অটোরিকশার নিয়ন্ত্রণহীন চলাচল ও রেশন পণ্য অবৈধ কেনাবেচা বন্ধে আমরা কাজ করছি। পাশাপাশি ক্যাম্পের কাঁটাতারের মেরামত চলবে।
এ বিষয়ে ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার আলোকিত চট্টগ্রামকে বলেন, ক্যাম্পে উচ্ছেদ অভিযানে আমরা সিআইসিকে সহতায় করেছি। পাশাপাশি ক্যাম্পে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে আমরা কাজ করে যাচ্ছি।
বিডি/আলোকিত চট্টগ্রাম


