জহির খুনে ২ জন নিরাপরাধ ব্যক্তিকে আসামি করা হয়েছে

লোহাগাড়ায় জহির হত্যা মামলায় এলাকার দুজন নিরাপরাধ ব্যক্তিকে আসামি করার প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী পরিবার। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্য আখরুজ্জামান বাবু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থানের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় গত ১৩ জুলাই সকালে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে নির্মাণ শ্রমিক জহির উদ্দিন প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। আহত হওয়ার ৪ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ জুলাই রাত ২টায় তিনি মারা যান। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

আরও পড়ুন : ঘটনা একটি, মামলা তিনটি—কাদের ফাঁসাতে এই জাল?

তিনি আরও বলেন, জহির উদ্দিন হত্যার ঘটনায় থানায় হওয়া মামলায় ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই এমন দুজন ব্যক্তিকে আসামি করা হয়েছে। তাঁরা এলাকার আমার বড় ভাই। এর মধ্যে ব্যবসায়ী জুবাইরুল ইসলামকে ৩ নম্বর আসামি এবং দিনমজুর রিয়াদ হোসেনকে ৪ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া নিহতের পরিবারের সঙ্গে তাদের কোনো ধরনের শত্রুতাও ছিল না।

প্রশাসনের কাছে ন্যায় বিচার এবং সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আখরুজ্জামান বাবু।

এসএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm