‘অজর অমর অক্ষয়’ শিরোনামে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, কথামালা ও স্মৃতিচারণায় উদযাপিত হয়েছে বোধনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। নগরের জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের আর্ট গ্যালারিতে শুক্রবারের (৯ জানুয়ারি) নান্দনিক এ আয়োজন বিকেল ৫টা থেকে শুরু হয়ে চলে রাত রাত সাড়ে আটটা পর্যন্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোধন সভাপতি অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস। উপস্থাপনায় ছিলেন সহসভাপতি আবৃত্তিশিল্পী ও সংবাদ উপস্থাপক জাভেদ হোসেন।
চার দশকে পদার্পণে বোধনকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন নাট্যজন শিশির দত্ত, শিক্ষাবিদ লিলি বড়ুয়া, নাট্য নির্দেশক অলক ঘোষ পিন্টু, বোধনের প্রতিষ্ঠাকালীন সদস্য আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, বোধনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট বিশ্বজিত দাশ ভুলু, কবি আশীষ সেন, নজরুল সংগীত শিল্পী সংস্থার সভাপতি দীপেন চৌধুরী, কবি আকতার হোসাইন, খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথিন সেন, ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া, সংগীতশিল্পী নূর নবী মিরন, জেলা কালচারাল অফিসার সংস্কৃতিজন সৈয়দ আয়াজ মাবুদ, সংস্কৃতিজন সজল চৌধুরী, চিত্রশিল্পী বিশ্বজিৎ তলাপাত্র, ছড়াকার লিটন কুমার চৌধুরী, গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক মো. শাহ্ আলম, নাট্যজন মোহাম্মদ আলী টিটো, নাট্যজন আবদুল হাদি, নাট্যজন সেলিম আকতার পিয়াল, অভিনেতা রফিউল হায়দার রুবেল, অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যাপক ড. মাছুম আহমেদ, অধ্যাপক নাট্যজন সুবীর মহাজন, লেখক সুশান্ত পাল, গবেষক অধ্যাপক ড. আদনান মান্নান, অধ্যাপক সিন্টু কুমার চৌধুরী, সম্মিলিত আবৃত্তি জোট সভাপতি ফারুক তাহের, প্রকৌশলী বনকুসুম বড়ুয়া, সংগীতশিল্পী কান্তা দে, ছড়াকার বিভাষ গুহ, ছড়াকার বিপ্লব বড়ুয়া, সংগঠক বিপ্লব পার্থ, আলোকচিত্রী আমিন মুন্না, আবৃত্তিশিল্পী সেলিম রেজা সাগর এবং আবৃত্তিশিল্পী সুপ্রিয়া চৌধুরী।
উপহার ও ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু সংগঠন উদীচী চট্টগ্রাম, দৃষ্টি চট্টগ্রাম, উচ্চারক, তারুণ্যের উচ্ছ্বাস, কণ্ঠনীড়, চট্টলা আবৃত্তি সংসদ এবং শ্রুতিনন্দন সংগীত নিকেতন।
আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনায় ছিলেন বোধন সদস্য অ্যাডভোকেট বিশ্বজিৎ দাশ ভুলু, আনমোল চৌধুরী, শুভশ্রী মেধা, সন্দীপন সেন একা, শাওন ইসলাম, সিমলা চৌধুরী, প্রণিতা দেব চৈতী, দেবলীনা চৌধুরী, তাবাসসুম তামান্না তুষি ও নুসরাত রিনি।
ত্রয়ী আবৃত্তি পরিবেশন করেন বোধন সদস্য আবৃত্তিশিল্পী সুছন্দা ঘোষ চৌধুরী, পিউ সরকার ও ফাহমিদা এলাহী পলি।
কাজী নজরুল ইসলামের গজল পরিবেশন করেন সঙ্গীতশিল্পী গৌরি নন্দী।
নৃত্যশিল্পী রমিতা ভৌমিকের পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করে পদ্ম নৃত্যালয়। জাদু প্রদর্শন করেন বোধন সদস্য জাদুশিল্পী রাজবীর সব্যসাচী আকাশ।
সন্দীপন সেন একার গ্রন্থনা ও নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘শিশুর ভাবনায় পৃথিবী’ পরিবেশন করে বোধনের শিশু বিভাগের শিক্ষার্থীরা। এর মহড়া পরিচালনায় ছিলেন প্রিয়ন্তী বড়ুয়া।
আলোকিত চট্টগ্রাম


