বিশিষ্ট ব্যাংকার প্রাণ গোপাল চক্রবতী (তপন) আর নেই। রোববার (৯ জুন) দুপুর দেড়টায় নগরের একটি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
৭২ বছরের প্রাণ গোপাল চক্রবর্তী দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি জনতা ব্যাংকের ম্যানেজার হিসাবে দেশের বিভিন্ন শাখায় সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়ায়।
আলোকিত চট্টগ্রাম


