চট্টগ্রাম মেডিকেলে হঠাৎ এসি বিস্ফোরণ, দগ্ধ ৩ টেকনিশিয়ানের একজন পড়ে গেলেন সাততলা থেকে

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এসি সার্ভিসিং করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন টেকনিশিয়ান গুরুতর দগ্ধ হয়েছেন। এর মধ্যে তানভীর নামে একজন বিস্ফোরণের ধাক্কায় সাততলার ছাদ থেকে নিচে পড়ে যান।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে চমেক হাসপাতালের সাততলার ছাদে এ ঘটনা ঘটে। তিন টেকনিশিয়ানের অবস্থা আশঙ্কাজনক। বাকি দুই টেকনিশিয়ান হলেন মো. শওকত ও মো. মিশকাত।

তানভীর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। শওকত ও মিশকাতকে বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, চমেক হাসপাতালের ছাদে সাততলায় কেন্দ্রীয় শীতাতপনিয়ন্ত্রণ কক্ষে কাজ করছিলেন গণপূর্ত বিভাগের ঠিকাদারের তিনজন এসি টেকনিশিয়ান। হঠাৎ এসির বিস্ফোরণ হলে তাঁরা দগ্ধ হন। এর মধ্যে তানভীর সাততলা থেকে পড়ে যান।

সাততলায় যেখানে এসি কম্প্রেসর বিস্ফোরণ হয়েছে, এর ঠিক নিচেই হাসপাতালের প্রসূতি ওয়ার্ড। বিস্ফোরণে ওয়ার্ডের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো রোগী আহত হননি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm