চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কুশল বরণ চক্রবর্তীর পিএইচডি ডিগ্রি অর্জন

পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃতি বিভাগের শিক্ষক কুশল বরণ চক্রবর্তী। শ্রীমদ্ভাগবত পুরাণের ওপর গবেষণা করে ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এই ডিগ্রি অর্জন করেন।

৮ মার্চ (রোববার) ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মহারাজা বীর বিক্রম অডিটোরিয়ামে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে কুশল বরণ চক্রবর্তীর হাতে সনদপত্র তুলে দেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শ্যামল দাস।

সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, ত্রিপুরার মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সমীর কুমার শীল।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm