চট্টগ্রাম বন্দরে যেভাবে এসেছিল বিদেশি মদ, নেপথ্যে ১২ কোটি টাকার রাজস্ব ফাঁকি

চট্টগ্রাম বন্দরে ফেবিক্সের নামে আনা হয়েছিল ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ। মিথ্যা ঘোষণায় এভাবে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এনে ১২ কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হয়েছিল।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে গোপন সংবাদে চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্স (এআইআর) টিমের পরিচালিত অভিযানে মদের চালানটি জব্দ করা হয়।

আরও পড়ুন : ছেঁড়া দ্বীপের কেয়াবনে বস্তাভর্তি বিদেশি মদ

বন্দর সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডের সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেডের নামে চালানটি এসেছিল। এটি খালাসের দায়িত্ব ছিল চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট হাফেজ ট্রেডিংয়ের।

এআইআর ইউনিটের ডেপুটি কমিশনার খায়রুল বাশার জানান, চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে এক কনটেইনার (২০ ফিট) মদের চালান আটক করা হয়েছে। এতে ১ হাজার ১১৪ কার্টনে বিভিন্ন ব্রান্ডের মদ পাওয়া গেছে। যার শুল্কায়নযোগ্য মূল্য ২ কোটি টাকা এবং এর বিপরীতে রাজস্বের পরিমাণ প্রায় ১২ কোটি টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm