চট্টগ্রাম প্রতিদিন পরিবারের আনন্দ—প্রাপ্তি—স্বীকৃতি

ঘটনার পেছনে ছোটাছুটি, ঘটনার পেছনের ঘটনা উদ্ঘাটন, সত্যকে জয় করতে মিথ্যার বিরুদ্ধে লড়াই— এই যেন সাংবাদিকদের জীবন। তবে এবার ঘটনার পেছনে ছোটাছুটিতে একটু বিরতি দিয়ে আনন্দ–উল্লাসে মেতে উঠল দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পরিবার।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয় আনন্দ আয়োজন ও বর্ষসেরা সম্মাননা–২০২৫।

কাকডাকা ভোর থেকেই নগরের জামালখানের চট্টগ্রাম প্রতিদিন অফিসে জড়ো হতে থাকেন চট্টগ্রামের জেলা–উপজেলা প্রতিনিধিরা। সঙ্গে চট্টগ্রাম অফিসের রিপোর্টার, সহসম্পাদক, ক্যামেরামান— সবাই ছিলেন।

চট্টগ্রাম প্রতিদিন
বক্তব্য রাখেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ

সাতসকালেই চট্টগ্রাম প্রতিদিন অফিসের সামনে থেকে যাত্রা শুরু করে বিলাসবহুল এসি বাসগুলো। যাত্রাপথে বাসের মধ্যেই খুনসুটিতে মেতে উঠেন চট্টগ্রাম প্রতিদিন পরিবারের সদস্যরা। মুহূর্তেই এই যাত্রা রূপ নেয় পারিবারিক মিলনমেলায়।

কক্সবাজারে পৌঁছেই সমুদ্রের নীল জলরাশিতে শুরু হয় গা-ভেজানোর ধুম। সমুদ্রের তীরে বালিয়ারিতে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ ছিল এক ভিন্নরকম অভিজ্ঞতা।

বঙ্গোপসাগরের নীল জলে সূর্য ডুবতেই শুরু হয় বর্ষসেরা রিপোর্টারদের সম্মাননা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি। এর আগে অনুষ্ঠিত হয় নারী ও পুরুষদের হাড়ি ভাঙা এবং মিউজিক্যাল চেয়ার খেলা। এসব খেলায় বিজয়ীদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল দেখার মতো। খেলার বিভিন্ন মজার মুহূর্ত উপস্থিত অতিথিদের বিনোদনের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেয়।

এই উচ্ছ্বাস আরও বেড়ে যায় বর্ষসেরা প্রতিনিধিদের সম্মাননা প্রাপ্তির মাধ্যমে। বর্ষসেরার পুরস্কার পান সিনিয়র সাব–এডিটর দেবজ্যোতি দেবু, নিজস্ব প্রতিবেদক (প্রিন্ট) জাহাঙ্গীর শুভ, ইসমত মর্জিদা ইতি, চৌধুরী মাহবুব, রানা নাহা, নিজস্ব প্রতিবেদক (ডিজিটাল) সিনিয়র রিপোর্টার ইব্রাহিম জুলহাজ নীল, স্টাফ রিপোর্টার মামুন আব্দুল্লাহ, প্রিন্স আচার্য্য, আব্দুর রহমান ইমন, বর্ষসেরা ভিডিও এডিটর ফাহিম ফয়সাল, কক্সবাজার জেলা প্রতিনিধি বলরাম দাস অনুপম, পটিয়া উপজেলা প্রতিনিধি কাউসার আলম, লোহাগাড়া প্রতিনিধি সাত্তার সিকদার। তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আপেল মাহমুদ।

চট্টগ্রাম প্রতিদিন
পুরস্কার নিচ্ছেন প্রতিযোগিতায় তাক লাগিয়ে দেওয়া পিংকি শর্মা

এর আগে বর্ষসেরা রিপোর্টার সম্মাননার উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ। এতে বিশেষ অতিথি ছিলেন দ্য ফাইন্যান্স টু’ডে পত্রিকার সম্পাদক মতিউর রহমান, দৈনিক প্রতিদিনের কাগজ সম্পাদক খাইরুল আলম রফিক, আশিরা গ্রুপের কর্ণধার আলী আক্কাস, সমাজসেবক নেছার উদ্দিন বুলু, চট্টগ্রাম প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ আকবরী, কনসালট্যান্ট (ডিজিটাল) আনিসুর রহমান সাব্বির ও নির্বাহী সম্পাদক বিশ্বজিত বণিক, টোয়াবের সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক, মিথুল দাশগুপ্ত, বাজুস চট্টগ্রামের যুগ্ম সম্পাদক রাজীব ধর তমাল, চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন (সিআরএ) সভাপতি সোহাগ আরিফিন, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ডা. রাজীব বিশ্বাস, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস এবং সনাতনের কর্ণধার অশোক চক্রবর্তী। এ সময় চট্টগ্রাম প্রতিদিনের সংবাদকর্মীসহ তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম প্রতিদিন
আনন্দ আয়োজনের এক ফাঁকে এভাবেই দেখা গেল কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এবং চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মাকে

কবিতা আবৃত্তি, একক অভিনয় ও যৌথ অভিনয়ের মধ্যদিয়ে শেষ অনন্য এই আয়োজন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm