চট্টগ্রামে স্কুলমাঠে যুবকের লাশ

চট্টগ্রামের হাটহাজারীর উপজেলার ফতেয়াবাদ স্কুলমাঠ থেকে আনুমানিক ২৭-২৮ বছর বয়সের এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ।

বুধবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

এর আগে সকালে স্কুলমাঠে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন : নাছিমাকে খুনের পর ঘরে তালা দিয়ে আনোয়ারা পালিয়ে গিয়েছিল পাষণ্ড নাছির

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে ফতেয়াবাদ স্কুলমাঠে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়র্। পরে বিষয়টি থানায় জানানো হয়। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন বলেন, ফতেয়াবাদ স্কুলমাঠ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm