চট্টগ্রামে সেঞ্চুরি পার করার দিনে দেশে একদিনেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৩৪ জন। তারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত কারো মৃত্যু হয়নি।
শনিবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, বরিশাল বিভাগে ১৬৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২০৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬০ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭২ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন। সবমিলিয়ে চলতি বছর ৭৭ হাজার ৩৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩০৭ জন।
আলোকিত চট্টগ্রাম


