চট্টগ্রামে সহসা কমছে না বৃষ্টি, সঙ্গে সতর্কসংকেত

চট্টগ্রামে সহসা কমছে না বৃষ্টি। এর সঙ্গে যুক্ত হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত। এ অবস্থায় সতর্ক থাকতে বলা হয়েছে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের।

পতেঙ্গা আবহাওয়া অফিস বলছে, রোববার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা চট্টগ্রামে বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুন : চট্টগ্রামে থামছে না বৃষ্টি—বাড়ছে পানি, কী বলছে আবহাওয়া অফিস

এছাড়া সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

যোগাযোগ করা হলে পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ রিকান্ত কুমার বসাক আলোকিত চট্টগ্রামকে বলেন, বুধবার সকাল পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্নসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm