চট্টগ্রামে রাতের আঁধারে লাশ কলেজছাত্র

রাউজানে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে তৌহিদুল ইসলাম ইফতি (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ১টায় নোয়াপাড়া কলেজের পাশে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল ইসলাম ইফতি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সামবলীর বাড়ি প্রয়াত আইয়ুব আলীর ছেলে। তিনি চট্টগ্রামের ন্যাশনাল পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষার্থী।

আরও পড়ুন : কর্ণফুলীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক লাশ

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার রাত ১টার দিকে নোয়াপাড়ার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে বন্ধুসহ মোটরসাইকেলে মদুনাঘাটের দিকে যাচ্ছিলেন ইফতি। কাপ্তাই সড়কের নোয়াপাড়া কলেজ এলাকায় পৌঁছলে একটি পিকআপের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দুজন। পরে গুরুতর আহত অবস্থায় ইফতিকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) নাফিজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর এখনও পাইনি।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm