চট্টগ্রামে মধ্যরাতে ধরা খেল আওয়ামী লীগ ও যুবলীগ নেতা

চট্টগ্রামে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে কর্ণফুলীর চরপাথরঘাটা আজিমপাড়া ও চরলক্ষ্যা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. ফারুক (৫৩) এবং চরলক্ষ্যা ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলী আকবর হায়দার (৪৩)।

আরও পড়ুন : চট্টগ্রামে গ্রেপ্তার ২ যুবলীগ নেতা

ফারুক চরপাথরঘাটা ইছানগর গ্রামের মৃত হাজী তোফাজ্জল আহমেদের ছেলে। আলী আকবর হায়দার চরলক্ষ্যার রমজু বলির বাড়ির মৃত হোসেনের ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. শরীফ আলোকিত চট্টগ্রামকে বলেন, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা রয়েছে। তাদের ওই থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ৩১ জানুয়ারি রাতে কর্ণফুলী উপজেলার নিজ বাড়ি থেকে উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর বাদশা (৪২) ও শিকলবাহা ইউনিয়ন যুবলীগ নেতা মো. মামুনুর রশীদ মামুনকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।

জেজে/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm