চট্টগ্রামে ছোট ভাইকে খুন করে পালিয়ে গেল বড় ভাই

চট্টগ্রামে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ছোট ভাই। ঘটনার পর পালিয়ে যান বড় ভাই।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে নগরের চান্দগাঁও থানা এলাকার রাহাত্তারপুল মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মোরশেদ (৪০) পশ্চিম বাকলিয়া কে বি আমান আলী রোডের বাসিন্দা। ঘাতক বড় ভাই মো. জসিম।

আরও পড়ুন : ছুরিকাঘাতে খুন ছোট ভাই—রক্তাক্ত বড় ভাই, নেপথ্যে মাদকের বাণিজ্য

থানা পুলিশ জানায়, পারিবারিক ঝগড়ার জেরে এ খুনের ঘটনা ঘটেছে। এরপর থেকে পলাতক বড় ভাই জসিম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে পারিবারিক বিষয়ে মোরশেদ ও জসিমের মধ্যে মনোমালিন্য ও ঝগড়া চলছিল। এর জেরে আজ দুপুরে দুজনই তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে মোরশেদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় জসিম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক জসিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm