চট্টগ্রামে চোখের পলকে আনন্দ হয়ে গেল আর্তনাদ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসে পদদলিত হয়ে নগরে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে

মারা যাওয়াদের একজন পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০), অন্যজন নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, আহতদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন পদদলিত হন। আহত আটজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm