নগরে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় রশিদ না রাখা ও মূল্য কারচুপির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় নগরের পাহাড়তলী রেলওয়ে বাজারে এ অভিযান চালানো হয়।
আরও পড়ুন : চট্টগ্রামে গরুর মাংসে কারচুপি
জানা যায়, অভিযানে মূল্য তালিকা ও ক্রয় রশিদ না রাখা এবং কারচুপির অপরাধে মেসার্স মীম এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় মেসার্স শফি ট্রেডার্সকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, আজকে পাহাড়তলী রেলওয়ে বাজারে অভিযানে দোকানে মূল্য তালিকা না টাঙানো, ক্রয় রশিদ না রাখাসহ কারচুপির অপরাধে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছি। এছাড়া প্রতিষ্ঠানকে দুটিকে সতর্ক করা হয়েছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


