চট্টগ্রামে কমছে না করোনা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬ জনের। সবমিলিয়ে আক্রান্ত ১৭১ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।
বৃহস্পতিবর (৩ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এদিকে এর আগের ২৪ ঘণ্টায় ১১টি হাসপাতাল ও ল্যাবে ১১৮ জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৫ জন।
আরও পড়ুন : করোনা : ১১ হাসপাতালের মধ্যে শনাক্ত শুধু শেভরনে
প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের ১০টি হাসপাতাল ও ল্যাবে ১১৮ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১৬ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়।
এছাড়া চলতি মাসে শনাক্ত ১৭১ জনের মধ্যে পুরুষ ৮৫ জন, নারী ৮৫ জন ও ১ জন শিশু।
এদিকে করোনায় মৃত্যু হওয়া ৭ জনের মধ্যে ৪ জন নারী।
আরবি/আলোকিত চট্টগ্রাম


