চকরিয়ায় ৫ স্মার্টফোন উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় চুরি হওয়া ও হারানো ৫টি স্মার্টফোন উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান ও অভিযান চালিয়ে ফোনগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার আলোকিত চট্টগ্রামকে বলেন, ফোন চুরি ও হারানোর বিষয়ে কয়েকজন লিখিতভাবে জানালে অনুসন্ধান ও অভিযান চালিয়ে ফোনগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা ফোনগুলো মালিকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm