চকরিয়ায় হঠাৎ লাশ যুবক

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির ইলেকট্রিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাউদ্দিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন একই এলাকার কালা মনুর ছেলে।

আরও পড়ুন : বালুতে পানি দিতে গিয়ে লাশ যুবক

স্থানীয়রা জানান, আজ সকালে বাড়ির বৈদ্যুতিক সুইচবোর্ডে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান আলাউদ্দিন।

চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুস শফি বিষয়টি নিশ্চিত করেন।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm