চকরিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৫

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের জালে ধরা পড়েছে সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত ৫ আসামি।

রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় থানা পুলিশ।

আটকদের মধ্যে রয়েছেন মাদক ব্যবসায়ী মো. খোকন (৫৩)। তিনি কক্সবাজার যুগ্ম দায়রা ও জেলা জজ-১ আদালতের দুই বছরের সাজাপ্রাপ্ত এবং চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।

চকরিয়া থানার এসআই নাসির আহমেদ সঙ্গীয় ফোর্সসহ সাহারবিল ইউনিয়নের চোঁয়ারফাঁড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

খোকন চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সোসাইটিপাড়ার মেহের আলীর ছেলে। তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে।

অপরদিকে চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতিসহ ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেপ্তার আসামিদের আজ দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।=

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm