চকরিয়ায় বালুর ট্রাকে যুবক লাশ

কক্সবাজারের চকরিয়ায় বালুবোঝাই ড্রাম ট্রাকচাপায় মো. নুরুল আবছার (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নুরুল আবছার লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিল্লাহপাড়ার মোজাফ্ফর আহমদের ছেলে। তিনি নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

আরও পড়ুন : জুয়া খেলতে রাতে ঘর থেকে ডেকে নেয় ৪ বন্ধু, সকালে মিলল লাশ

নিহতের বড় বোন নাছিমা বেগম বলেন, আমার ভাই নুরুল আবছার ঢেমুশিয়া এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকত। সে নির্মাণ শ্রমিকের কাজ করত। আজ সকালে তেচ্ছিপুল এলাকায় একটি বাড়িতে কাজ করার সময় বালুভর্তি একটি ট্রাক পেছনে বালি ফেলার সময় হঠাৎ গাড়ির নিচে চাপা পড়ে। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm