চকরিয়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে মরল শিশু

চকরিয়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে মো. সাফওয়ান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার ( ২২ জুন) বেলা ১২টার দিকে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চোয়ারফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু সাফওয়ান একই এলাকার মো. রাশেদের ছেলে।

আরও পড়ুন : চাক্তাই খালে পানির স্রোতে ভেসে যাওয়া ২ শিশুর একজনের লাশ মিলল

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে খেলার সময় হঠাৎ বাড়ির সামনে থাকা পুকুরের পানিতে পড়ে মারা যায় সাফওয়ান।

চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু বিষয়টি নিশ্চিত করেছেন। শিশু সাফওয়ান সম্পর্কে তার নাতি বলে জানান।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm