চকরিয়ায় নির্মাণাধীন ভবনে ২ যুবক মুহূর্তেই লাশ

কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন তিনতলা ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে খুটাখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

খুটাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান দুই শ্রমিকের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

মারা যাওয়ারা হলেন—খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার আবু তাহেরের ছেলে লাল মুহিত উদ্দিন সাগর (৩৫) এবং একই এলাকার মোহাম্মদ জোহরের ছেলে মোহাম্মদ উসমান (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খুটখালী বাজারে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক লাইন সংলগ্ন একটি নির্মাণাধীন তিনতলা ভবনে কাজ করছিলেন সাগর, উসমানসহ তিন শ্রমিক। একপর্যায়ে ওই বৈদ্যুতিক লাইনে প্রথমে লাল মুহিত উদ্দিন সাগর বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঝাঁকুনিতে অপর শ্রমিক মোহাম্মদ ওসমান নিচে পড়ে যান। উপস্থিত লোকজন আহত দুজনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খৃষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এরপরও ভুক্তভোগী দুই পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm