চকরিয়ায় ঘরে ঢুকে গৃহবধূকে পিষে মারল বন্য হাতি

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে ইসমত আরা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ছাইরাখালী জলদাস পাড়ায় এ ঘটনা ঘটে।

গৃহবধু ইসমাত আরা বেগম ওই এলাকার মো.আলমগীর হোসেনের স্ত্রী। তিনি চার সন্তানের জননী।

আরও পড়ুন : দলছুট বন্য হাতির সামনে বৃদ্ধ, শুঁড়ে তুলে মারল আছাড়

স্থানীয় ইউপি সদস্য মো.মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, সোমবার রাত ৯টার দিকে একদল বন্য হাতি পাহাড় থেকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় ডুকে পড়ে। এদিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বন্য হাতির দলটি ইসমত আরা বেগমের বসতঘর ভেঙ্গে ডুকে তাকে শুঁড় দিয়ে আঘাত করেন। এসময় পরিবারের সব সদস্য ঘুমে ছিল।

ইউপি সদস্য আরও বলেন, পরে স্থানীয় লোকজন এসে বন্য হাতির দলটিকে তাড়িয়ে ইসমত আরা বেগমসহ তার চার সন্তানকে উদ্ধার করেন। এসময় গুরুতর আহত ইসমত আরাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনের অনুমতি নিয়ে আজ সকালে কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm