কক্সবাজারের চকরিয়ায় আনুমানিক ৫০ বছর বয়সের অজ্ঞাত এক লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিংভং এলাকা থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।
পুলিশ জানায়, রোববার সকালে মহাসড়কের পাশে মালুমঘাটের রিংভং এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ গিয়ে আনুমানিক ৫০ বছর বয়সের লাশটি উদ্ধার করে। অজ্ঞাত ওই ব্যক্তি কয়েকদিন আগে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে। এ কারণে লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
যোগাযোগ করা হলে চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই ফরিদুল আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছি। প্রাথমিক সুরতহাল রিপোর্টে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত করার জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম


