গভীর রাতে বোয়ালখালীতে সেনাবাহিনী, মিলল অন্ত্র—বুলেট

গভীর রাতে বোয়ালখালীতে হঠাৎ অভিযানে সেনাবাহিনী। মিলল অস্ত্র ও বুলেট।

শনিবার (৬ সেপ্টেম্বর) উপজেলার শ্রীপুর খরনদ্বীপ, জ্যেষ্ঠপুরা এলাকায় এ অভিযান চালানে হয়। অভিযানে ২টি শটগানসহ ও ১৮ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করা হয়।

সেনাবাহিনী ক্যাম্প সূত্র বলছে, শ্রীপুরে জলদস্যুদের গোপন আস্তানায় এ অভিযানে নেতৃত্বে ছিলেন এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের সেনাবাহিনীর বোয়ালখালী ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল।

মেজর রাসেল বলেন, সম্প্রতি একটি জলদস্যু চক্র কর্ণফুলী নদীতে মাদক চালান, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালাচ্ছিল। চক্রের সদস্যদের ধরতে অভিযান চলবে বলে তিনি জানান।

এসএনই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm