গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী হারিয়েছে বিএনপি : এনামুল হক এনাম

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত পটিয়ার ছাত্রদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। পটিয়া আল-জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার আহত ছাত্রদের সুচিকিৎসার জন্য তিনি দুই লাখ টাকার চেক দিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১২টায় তিনি পটিয়া আল-জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার মাদ্রাসার মুহতামিম আবু তাহের নদভীর হাতে এ চেক তুলে দেন।

এ সময় স্থানীয় সাংবাদিকদেরকে এনামুল হক এনাম বলেন, বিএনপি দীর্ঘ ১৫ বছর ধরে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে হাজার হাজার নেতাকর্মীকে হারিয়েছে। স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগের নির্মম অত্যাচারে আমাদের দলের নেতাকর্মীদেরকে গুম, খুন ও পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। পাহাড়সম মিথ্যা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় জর্জরিত হতে হয়েছে বিএনপিসহ গণতন্ত্রকামী দলগুলোর নেতাকর্মীদের। এরপরও বিএনপি এক মুহূর্তের জন্যও আন্দোলন থেকে পিছপা হয়নি।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আমাদের দলের বহু নেতাকর্মী নিহত ও আহত হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুরু থেকেই আমাদের নির্দেশ দিয়েছিলেন ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর জন্য। তারই ধারাবাহিকতা আমরা অব্যাহত রেখেছি। ইতিপূর্বেও আমরা পটিয়া বিএনপির পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের আর্থিক সহযোগিতা দিয়েছি। যতদিন পর্যন্ত তারা সুস্থ জীবনে ফিরে না আসেন, ততদিন পর্যন্ত আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম শফিক, পৌরসভা বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, হারুন তালুকদার, পটিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন ছোটন, রবিউল হোসেন সৌরভ ও জাহেদ হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এসএম হোসেন নয়ন, পটিয়া উপজেলা ছাত্রদল নেতা কামরুল হাসান জুয়েল, রিদুয়ান আরিফুল হক ও আসরাফুজ্জান সৌরভ, পৌরসভা ছাত্রদলের শাকিল ও সৌরভ।

এদিকে চেক তুলে দেওয়ার পর এনামুল হক এনাম ছুটে যান আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ পটিয়ার খরনা ইউনিয়নের মাদ্রাসাছাত্র মো. শাহেদের বাসায়।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm