কোরবানির চামড়া সংরক্ষণে লবণ পেল আনোয়ারার ৪ মাদ্রাসা

আনোয়ারায় কোরবানির চামড়া সংরক্ষণে চারটি মাদ্রাসায় বিনামূল্যে লবণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩ জুন) সকালে উপজেলা পরিষদে এ লবণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

আরও পড়ুন : পটিয়ায় পরিত্যক্ত পানি থেকে ১০ কোটি টাকার লবণ উৎপাদন

বক্তিয়ারপাড়া চার পীর আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় ১ টন, পশ্চিমাচল ইসলামিয়া কামিল মাদ্রাসা ৫০০ কেজি, হযরত ভোলা শাহ দাখিল মাদ্রাসায় ৪ টন এবং বোয়ালিয়া মাদ্রাসায় ৫০০ কেজি লবণ বিতরণ করা হয়।

যোগাযোগ করা হলে ইউএনও তাহমিনা আক্তার বলেন, চামড়া সংরক্ষণের সরকার এবার বিনামূল্যে লবণ বিতরণ করছে। আজ উপজেলার ৪টি মাদ্রাসায় লবণ বিতরণ করা হয়েছে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm