কনভেনশন হলের সামনে যুবককে মারধর, নিয়ে গেল টাকা—মুঠেফোন

আনোয়ারায় মো. ওসমান গণি (২৪) নামে এক যুবককে মারধর করে টাকা লুট করার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (১৩ এপ্রিল) সাড়ে ৭টার দিকে উপজেলার দি কিং অব আনোয়ারা কনভেনশন হলের সামনে এ ঘটনা ঘটে।

এদিকে একইদিন রাত ৮টায় ভুক্তভোগী যুবক থানায় লিখিত অভিযোগ করেন।

আরও পড়ুন : আনোয়ারায় গভীর রাতে ঘরে ঢুকেই ৮ জনকে মারধর, এরপর লুটপাট

অভিযুক্তরা হলেন— বারখাইনের মো. এনাম উদ্দিন (৩০) ও মো. শওকত (৩৮), বৈরাগের মো. মালেক (৩৫), মো. হোসাইন (৩১) ও আবদুর রশিদসহ (৪৮) অজ্ঞাত আরও ২০-২৫জন।

৬ মিনিট ৩৩সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বিভিন্ন বয়সের ১০-১২ জন মিলে একজনকে কিল-ঘুষি মারছে এবং অটোরিকশায় উঠানোর চেষ্টা করছে। এসময় আশপাশে কয়েকটি অটোরিকশা এসে দাঁড়ালেও কেউ ওই যুবককে রক্ষায় এগিয়ে আসেনি।

ভুক্তভোগী মো. ওসমান গনি বলেন, আবদুর রশিদের সঙ্গে আমার মামা দেলোয়ারের পূর্ব একটি বিষয় নিয়ে ঝামেলা ছিল। এর জের ধরে তার নেতৃত্বে অভিযুক্তরা আমার ওপর হামলা করে। এসময় হোসাইন আমার পকেটে থাকা স্কেভেটরের ভাড়ার ৪৫ হাজার টাকা এবং এনাম আমার স্মার্টফোন নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm