কক্সবাজারে সাগরে হঠাৎ নিখোঁজ হয়ে যায় তিন পর্যটক। এর মধ্যে দুজনকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ একজন।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।
সি সেইফের কর্মকর্তা ইমতিয়াজ জানান, দুপুরে তিনজন পর্যটক নিখোঁজ হন। পরে রেসকিউ বোটের সহযোগিতায় দুজনকে উদ্ধার করা সম্ভব হয়। তবে একজনের সন্ধান এখনও মেলেনি।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বে থাকা সহকারী কমিশনার মো. আজিম খান জানান, বগুড়া থেকে এসএসসি পরীক্ষা শেষ করে স্বপরিবারে কক্সবাজার ভ্রমণে আসেন আহনাফ। তিনিই এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে জেলা প্রশাসনের পক্ষ থেকে যৌথ অভিযান চালানো হচ্ছে।
বিচকর্মী মাহবুব জানান, আহনাফকে খুঁজতে জেলা প্রশাসনের সহযোগিতায় নাজিরার টেকসহ বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে।
বিডি/আলোকিত চট্টগ্রাম


