ওষুধ কিনতে গিয়ে নিহত ৬ সন্তানের মা

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনের ধাক্কায় রেজু আরা বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল দশটার দিকে চিরিঙ্গা ইউনিয়নের পশ্চিম পালাকাটা ২নং ওয়ার্ড রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, উপজেলার পশ্চিম পালাকাটা এলাকায় মঙ্গলবার সকালে রেললাইনের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তাঁরা খবর দিলে রেলওয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

প্রত্যাক্ষদর্শী ফাহিম মোরশেদ জানান, ফার্মেসিতে ওষুধ কিনতে যাওয়ার সময় রেললাইন পার হতে গিয়ে রেজু আরা বেগম নিহত হন। তিনি চার ছেলে ও দুই মেয়ের মা।

চকরিয়া রেলস্টেশনের ইনচার্জ মো. ফরহাদ বিন জাফর চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, জিআরপি পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm