এবার দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের পিপি হিসেবে নিয়োগ পেলেন কক্সবাজারের পেকুয়ার সন্তান অ্যাড. মোকাররম হোসাইন। নিয়োগ পেয়েই দুর্নীতিবাজদের কঠোর বার্তা দিয়েছেন খ্যাতিমান এই আইনজীবী।
এর আগে চট্টগ্রামের এডিশনাল পিপি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন অ্যাড. মোকাররম হোসাইন। এছাড়া তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
যোগাযোগ করা হলে অ্যাড. মোকাররম হোসাইন আলোকিত চট্টগ্রামকে বলেন রক্তস্নাত বিপ্লবের পর নতুন বাংলাদেশে বৈষম্য ও দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সে থাকবে রাষ্ট্রপক্ষ। প্রসিকিউশনের পক্ষ থেকে দুর্নীতিবাজদের এতটুকু ছাড় দেওয়া হবে না।
আলোকিত চট্টগ্রাম


