কক্সবাজারের উখিয়ায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুনায়েদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।
রোববার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে কোটবাজারের উত্তর পাশে চৌধুরীপাড়া রাস্তার মাথা হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ হলদিয়াপালং ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবিব উল্লাহর ছেলে। তবে আহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন : ৩ বন্ধু গিয়েছিল গায়ে হলুদে, একজন ফিরল লাশ হয়ে—আরেকজন হাসপাতালে
প্রত্যক্ষদর্শীরা জানায়, পিকআপটি সিগনাল দিয়ে ঘুরানোর সময় হঠাৎ একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে একজন মৃত্যু হয়। তবে আহত অন্যরা কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এসময় পিকআপ চালক কৌশলে পালিয়ে যায়।
বিডি/আরবি


